শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

এ বছর ঈদের ছুটিতেও দেশে স্বাস্থ্যসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। ঈদে লম্বা ছুটির কবলে দেশ। এর মধ্যেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আকস্মিকভাবে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন। ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মূলত তিনি হাসপাতালগুলো পরিদর্শন করছেন।

ঈদুল-ফিতর, সরকারি-ছুটি, হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী, ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ডা. স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি গতকালও (বুধবার) কয়েকটা হাসপাতালে গিয়েছিলাম। আজকে আরও কয়েকটি হাসপাতালে যাবো। গতকাল দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গাতেই আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট।

ঈদুল-ফিতর, সরকারি-ছুটি, হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী, ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেননি। সকালে দেশের সব হাসপাতালের পরিচালকদের মেসেজ পাঠিয়েছি৷ আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায় চিকিৎসাসেবা নিরবচ্ছিন্নভাবে চলছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।

মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan