শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র, ১৪৩৩

আনন্দিত নারায়ণগঞ্জবাসী

ডা. ফরহাদ হাসান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে পদায়ন

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আদমজীনগর উত্তর কদমতলির গর্ব ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের জ্যেষ্ঠ পুত্র ডা. মোঃ ফরহাদ হাসান চৌধুরী কিডনি চিকিৎসায় নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব), নেফ্রোলজি পদে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি মুগদা মেডিকেল কলেজে সংযুক্ত অবস্থায় সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২০ আগস্ট ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।

চিকিৎসা অঙ্গনে ডা. ফরহাদ হাসান চৌধুরী কেবল একজন সফল বিশেষজ্ঞ চিকিৎসকই নন, বরং একজন বিশিষ্ট সংগঠন সংগঠক। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

সুদীর্ঘ সময় ধরে সিদ্ধিরগঞ্জসহ পুরো নারায়ণগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিরলস ও মানবিক ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। এলাকাবাসীর মতে, এক বীর মুক্তিযোদ্ধার সন্তানের এহেন সাফল্য পুরো নারায়ণগঞ্জ জেলাকে গর্বিত করেছে এবং তাঁর মাধ্যমে দেশের কিডনি রোগীরা আরও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan