শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

আসামি ৬ মাস ধরে জেলে আছে এটা কোনো যুক্তি হতে পারে না

মাদক মামলার জামিন শুনানিতে ছয় মাস জেলে আছে, তার চেয়ে বেশি সময় ধরে জেলে আছে এটা কোনো যুক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ২৫ মামলায় আসামিদের হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের তথ্য বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের জানানোর সময় তিনি এমন মন্তব্য করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan