বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ, ১৪৩৩

বন্যার্তদের সহায়তায় প্রায় দেড় লাখ টাকা দিলেন যৌনকর্মীরা

মনমনসিংহের নগরীর যৌনপল্লির কর্মীরা বন্যার্তদের সহায়তায় প্রায় দেড় লাখ টাকা দিয়েছেন। রোববার (২৫ আগস্ট) রাতে নগরীর যৌনপল্লি থেকে টাকা সংগ্রহ করে ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক নামের একটি সংগঠন।

সংগঠনের প্রধান কবি শামীম আশরাফ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে বন্যার্তদের সহায়তা গান গেয়ে গেয়ে শহরের বিভিন্ন অঞ্চল থেকে বাক্সে করে টাকা সংগ্রহ করে আসছে ময়মনসিংহের শিল্পী সাহিত্যিক। এসব ভিডিও ফেসবুকে পোস্ট করলে যৌনপল্লির কর্মীরা বন্যার্তদের সহায়তায় ইচ্ছা প্রকাশ করে। পরে আমরা শিল্পীরা গিয়ে টাকা সংগ্রহ করি।

তিনি আরও বলেন, যোনপল্লির কর্মীরা এক লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা সহায়তা দিয়েছেন। আমাদের টিম এ টাকা খুব তাড়াতাড়ি বন্যার্তদের মাঝে পৌঁছে দেবে।

এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
Join Manab Kallyan