শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক, ১৪৩৩

স্থানীয় নির্বাচন

বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা

বরগুনায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ৪৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত তালিকায় পাঁচ উপজেলা পরিষদ, চারটি পৌরসভা ও ৩৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের প্রার্থীদের নাম রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ প্রার্থীদের নাম ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন